মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

দাঁড়িপাল্লায় ভোট দিলে ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ বদলে যাবে : কক্সবাজারে জামায়াত আমির

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ সময় দেখুন
কক্সবাজার, ০২ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার দুপুরে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপিকে এবার জনগণ লাল কার্ড দেখাবে। এছাড়া দাঁড়িপাল্লায় ভোট দিলে ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ বদলে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, যাদের বগলের তলে ঋণ খেলাপি, তারাই নাকি দেশকে দুর্নীতিমুক্ত করবে—এটা জনগণ আর বিশ্বাস করে না। তিনি দাবি করেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং সেই পরিবর্তনের পথেই এগোচ্ছে।

এর আগে, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সকালে কক্সবাজারে পৌঁছান জামায়াত আমির। সফরের শুরুতে তিনি দ্বীপ উপজেলা মহেশখালীতে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন। পরে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত আরেকটি বড় জনসভায় যোগ দেন।

জনসভায় ১১ দলীয় জোটের পক্ষে জাগপা নেতা রাশেদ প্রধান, এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু, ডাকসু নেতা এস এম ফরহাদসহ কক্সবাজার জেলার তিনটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর