সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

জান্নাতের কার্ড শেষ হওয়ায় জামায়াত আমির নারীদের নিয়ে বাজে মন্তব্য করেছেন : রিজভী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ সময় দেখুন
ঢাকা, ০২ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দলের প্রতিবাদ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত ক্ষমতায় আসলে নারীর অধিকার সংকুচিত হবে। কোন কোন জায়গায় ধর্মীয় রাজনীতির জঘন্য রূপ দেখা যাচ্ছে। জান্নাতের কার্ড শেষ হওয়ায় নারীদের নিয়ে বাজে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান।

বিশ্ববিদ্যালয়গুলোতে মব সংস্কৃতি সৃষ্টি করা হয়েছে দাবি করে তিনি বলেন, একটা দেশ নারীদের পড়াশোনা বন্ধ করে দিয়েছে, তাদের দেখলে মনে হয় ক্ষমতায় আসলে তারাও সেই একই কাজ করবে।

এ সময় জামায়াত আমিরের আইডি হ্যাক হওয়া রহস্যজনক বলে মন্তব্য করেন রিজভী।

অনুষ্ঠানে জামায়াতের আমিরের স্ট্যাটাসে নারী সমাজ লজ্জিত হয়েছে বলে মন্তব্য করেন সেলিমা রহমান। এ সময় নারী সমাজের কাছে জামায়াতের আমিরকে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।

সেলিমা রহমান বলেন, দেশের নারী সমাজ ১২ তারিখ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমক উচিত জবাব দেবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর