মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

আশুলিয়া সাংবাদিক ক্লাবের ৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শামীম, সম্পাদক জীবন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৪ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০২ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাভারের আশুলিয়ায় কর্মরত সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘আশুলিয়া সাংবাদিক ক্লাব’-এর ২০২৬-২৮ মেয়াদের ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ক্লাবের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

​নবগঠিত এই কমিটিতে সভাপতি পদে মোঃ শামীম আহমেদ (জাগরণী টিভি) এবং সাধারণ সম্পাদক পদে জাকির আহমেদ জীবন (বাংলা স্টার) মনোনীত হয়েছেন।

​কমিটির অন্যান্যরা হলেন— সি. সহ-সভাপতি মোঃ সানাউল্লাহ আহমেদ সোহান (নাগরিক ভাবনা), সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন (দৈনিক ফুলকি) ও শাহাদাত হোসেন আরিফ (দৈনিক আলোর জগত)। সহ-সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন (দৈনিক গণকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম (দৈনিক দিন প্রতিদিন), সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ হোসেন সিকদার (দৈনিক ঢাকা বাণী)।

​এছাড়াও সম্পাদকীয় পদে মনোনীত হয়েছেন— প্রচার সম্পাদক খোকন হাওলাদার (দেশের কণ্ঠ), সহ-প্রচার সম্পাদক মনির বিশ্বাস (সকালের বাংলাদেশ), দপ্তর সম্পাদক রেজোয়ান হোসেন (অগ্নি নিউজ), অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মনির (রাজধানী টিভি), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাদের (দৈনিক দেশ সংবাদ), সাংস্কৃতিক সম্পাদক শেখ রুবেল (বাংলাদেশের আলো), তথ্য ও প্রযুক্তি সম্পাদক কবির হোসেন (স্বদেশ বিচিত্রা), আইন বিষয়ক সম্পাদক এড. হাছনা খাঁন (সংবাদ বিশ্লেষক) এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান রুবেল (ভোরের দূত)।

​কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— মুসা হোসেন, বাবু তিস্তা, সোহেল রানা, আল মনছুর, ফারুক মন্ডল, ফরহাদ হোসেন, লুৎফর রহমান এবং শাহজাহান সৌরভ। এছাড়াও আরও ১১ জন সাংবাদিককে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
​সংগঠনটিকে গতিশীল করতে নিউজ উপদেষ্টা হিসেবে ডিএ তায়েব (এটিএন বাংলা) এবং আইন উপদেষ্টা হিসেবে এড. এনামুল হক এনাম (জজকোর্ট) মনোনীত হয়েছেন।

​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, আশুলিয়া অঞ্চলের সাংবাদিকদের অধিকার রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর