সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

৯ম পে-স্কেল গেজেটের দাবিতে পবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৩ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০১ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট):  নবম পে-স্কেলের বৈষম্যমুক্ত গেজেট অবিলম্বে প্রকাশের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরাম।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন (ভিসি অফিস) সামনে এ কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ৯টায় একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ না হলে কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার ক্ষুন্ন হবে। তারা দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ চান।

সমাবেশে ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইউনুচ শরীফ, সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার মো. আবুল হোসেন, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর