সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

দুই বরেণ্য আলেমকে প্রাণনাশের হুমকি ও মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জের শাল্লায় বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২০ সময় দেখুন

​ হাবিবুর রহমান হাবিব, শাল্লা উপজেলা (সুনামগঞ্জ), ০১ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জের শাল্লায় দেশবরেণ্য আলেমেদ্বীন শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খান ও বিশিষ্ট মুফাসসিরে কুরআন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরীকে প্রাণনাশের হুমকি এবং কওমি মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জনপদ। জামায়াতে ইসলামী পরিচয়দানকারী অজ্ঞাত ব্যক্তির এই হুমকির প্রতিবাদে রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শাল্লা সদরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​‘শাল্লার তৌহিদী জনতা’র ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়। হেফাজতে ইসলাম শাল্লা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইকরাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— মাওলানা ইকবাল হোসাইন, হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আশিকুর রহমান আশিকী, মুফতী ইমামুল ইসলাম, মাওলানা আবু তাহের আল হাবিবী ও মাওলানা জাকারিয়া আলমসহ স্থানীয় উলামায়ে কেরাম।

​প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “আল্লামা নূরুল ইসলাম খান ও আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী এদেশের কোটি মানুষের আস্থার প্রতীক। অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তি তাঁদের হত্যার হুমকি দিয়ে এবং কওমি মাদ্রাসা বন্ধের কথা বলে চরম ধৃষ্টতা দেখিয়েছে।” বক্তারা অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

​সমাবেশ থেকে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, আলেমদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাতকারীদের চিহ্নিত করা এখন সময়ের দাবি। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর