সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

নোয়াখালীর চাটখিলে সাংবাদিকদের সঙ্গে সেনাক্যাম্প কমান্ডারের মতবিনিময়

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ সময় দেখুন

মোঃ জাকির হোসেন (মনু) নোয়াখালী, ৩১ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): নোয়াখালীর চাটখিল প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন, চাটখিল সেনাক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মেজর আসপিয়া, ক্যাপ্টেন পারভেজ, লেফটেন্যান্ট মোহাইমিন ও লেফটেন্যান্ট হোমায়েরা।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে চাটখিল ও সোনাইমুড়ী এলাকায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছে।

তিনি আরো বলেন, সাংবাদিকরা যদি সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতা করেন এবং দুষ্কৃতিকারীদের অপতৎপরতা বা নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার যেকোনো তথ্য দ্রুত প্রশাসনকে অবহিত করেন, তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সহজ হবে।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম আশ্বাস দিয়ে বলেন, সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে রয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিলে তা প্রতিহত করতে সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

পরিশেষে বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর