সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

ধানের শীষের সমর্থনে পটুয়াখালীর দুমকিতে উঠান বৈঠক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ৩১ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে দুমকিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল  ৩-৩০ মিনিট সময়  উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ  ইব্রাহীম হাওলাদারের সভাপতিত্বে বৈঠকে উপজেলা বিএনপির দলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ অহিদুল হক, সাধারণ সম্পাদক মাসুদ আলম মৃধা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারুক, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তরিকুল ইসলাম তারেক,  সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে মাঠ পর্যায়ে প্রচার জোরদারের আহ্বান জানান ।

স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, সংগঠিতভাবে কাজ করলে আসন্ন নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মী ও মহিলা দলের সভানেত্রী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর