সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

আশুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১২২ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ৩১ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): শিল্পাঞ্চল আশুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার বাইপাইলস্থ এলাহি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়। চ্যানেল এস-এর আশুলিয়া থানা প্রতিনিধি মৃদুল ধর ভাবন-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট শওকত হোসেন ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আশুলিয়া থানা কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আবুল কাশেম মিয়া এবং যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু আহমেদ চৌধুরী, দৈনিক সময় বায়ান্ন পত্রিকার সম্পাদক ও আশুলিয়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার, আশুলিয়া থানা পূজা উদযাপন কমিটির সভাপতি অশিষ চন্দ্র নাগসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

মুভি বাংলা টিভির সাংবাদিক শামীম হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ হান্নান চৌধুরী, বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নিরব, রূপসী বাংলা টিভির স্টাফ রিপোর্টার বাবুল আহমেদ, আশুলিয়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আবুল হায়াত বাচ্চু, দৈনিক কালের ছবি পত্রিকার স্টাফ রিপোর্টার ইউসুফ আলী খান, এশিয়ান টিভির সাংবাদিক আমজাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ডাঃ ইমারত হোসেন ভুঁইয়া, মোঃ মজিবুর রহমান, সাংবাদিক হাসান ভুঁইয়া, নেসার উদ্দিন খান, চ্যানেল এস-এর কাশিমপুর প্রতিনিধি জামাল হোসেন, আনন্দ টিভির কাশিমপুর প্রতিনিধি মোত্তাসিম বিল্লাহ রাজিবসহ সাভার, আশুলিয়া, ধামরাই ও কাশিমপুর এলাকার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

আলোচনা সভায় অতিথিরা বলেন, “গণমাধ্যম হলো সমাজের দর্পণ। চ্যানেল এস শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে চ্যানেলটির ভূমিকা প্রশংসনীয়।”

সভাপতির বক্তব্যে মৃদুল ধর ভাবন বলেন, “চ্যানেল এস সবসময় সব কথা এবং সবার কথা বলে। তৃণমূলের বাস্তব চিত্র মানুষের সামনে তুলে ধরতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দর্শকদের ভালোবাসা ও প্রশাসনের সহযোগিতাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।”

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বর্ষপূর্তির কেক কাটা হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর