সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত ১০

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ সময় দেখুন

হাতিয়া (নোয়াখালী), ৩০ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ফেরি ‘মহানন্দা’ উদ্বোধনকে কেন্দ্র করে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-বয়ারচর চেয়ারম্যান ঘাট নৌরুটে প্রথমবারের মতো একটি ফেরি সার্ভিস চালুর দিন বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

ফেরি সার্ভিসটি উদ্বোধন উপলক্ষে হাতিয়ার নলচিরা ঘাট ও বয়ারচর চেয়ারম্যান ঘাটে গত কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ফেরি সার্ভিসটির মাধ্যমে ৭ লাখ হাতিয়াবাসীর এ রুটে দীর্ঘদিনের চলাচল এবং যানবাহন ও মালামাল পরিবহনের অসুবিধা দূর হবে।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপি তথা ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের আন্তরিক প্রচেষ্টায় হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট নৌরুটে ফেরি সার্ভিস চালু হতে যাচ্ছে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর