সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ সময় দেখুন
ঢাকা, ৩০ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবরের পাশে উপস্থিত হয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

কবর জিয়ারতের সময় তার সঙ্গে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের পর তারেক রহমান তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করে খোঁজ-খবর নেন।

এ সময় তারেক রহমান তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে জীবন উৎসর্গ করা শহীদদের অবদান স্বীকার করেন তিনি।

সাক্ষাতকালে শহীদ আবু সাঈদের দুই ভাই, রমজান আলী ও আবু হোসেন বিএনপি চেয়ারম্যানকে রংপুর অঞ্চলের উন্নয়ন বৈষম্যের বিষয় তুলে ধরেন। তারা কর্মসংস্থান সৃষ্টি, কৃষিভিত্তিক শিল্প কলকারখানা স্থাপন, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, হাসপাতালের উন্নয়নসহ বিভিন্ন দাবি জানান। এ ছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে সব হত্যাকাণ্ডের বিচার এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য চেয়ারম্যানের সহায়তা কামনা করেন।

এরপর এখান থেকে রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি।

এর আগে দুপুর ২টার দিকে বগুড়া থেকে রংপুরের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। পথে তিনি মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.) এর মাজার জিয়ারত করেন এবং মোকামতলা বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায় অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর