মোঃ জাকির হোসেন (মনু) নোয়াখালী, ২৯ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার বিকাল ৪ টায় সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সমাবেশ সফলের লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট সমাবেশ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। আজ ২৯ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২৬ পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে প্রস্তুতি সভা, প্রতিটি বাজারে মিছিল ও গণসংযোগ, গ্রামের প্রধান প্রধান রাস্তাগুলো সন্ধ্যাকালীন মিছিল আয়োজনের কর্মসূচি ঘোষণা হয়েছে।
২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে গণমানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনসমূহের দায়িত্বশীল, সদস্য, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে জাতির ক্রান্তিলগ্নে বঙ্গঅবিভাবকের নোয়াখালীতে আগমন উপলক্ষে সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরির জন্য এই অঞ্চলের ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কর্মীদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন ইসলামি আন্দোলন। পাশাপাশি নির্বাচনী কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি এবং জনসভার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Leave a Reply