সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

ধানের শীষে ভোট চাইলেন এয়ার ভাইস-মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৬ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ, দুমকি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস-মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে দুমকি উপজেলার একে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মজিবুর রহমান‘র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান টোটন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ খান বায়েজীদ পান্না, বিএনপি নেতা এড. ওয়াহিদ সরোয়ার কালাম, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিচ জাহান শিরিন, সাবেক জেলা প্রশাসক জব্বার ফারুক প্রমূখ বক্তৃতা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম হাওলাদারসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন বিএনপি নেতা মতিউর রহমান দিপু।

প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, জনগণের ঐক্যবদ্ধ সমর্থনের মাধ্যমেই দেশে সুশাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। এজন্য তিনি সবাইকে ভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর