তিনি আরও বলেন, জামাত ক্ষমতায় গেলে বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হবে। এসময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। একই সঙ্গে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামায়াতের আমির ও মেহেরপুর ১ আসনের জামায়াত জোট প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান।
জামায়াত আমিরের জনসভা কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সকাল থেকেই জনসভা স্থলে অবস্থান করছিলেন। কানায় কানায় ভরে ওঠে জনসভা মাঠ।
হেলিকপ্টারযোগে দুপুর ১.২০ টার দিকে মঞ্চে আসেন জামায়াতের আমির। সংক্ষিপ্ত বক্তব্য শেষে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
Leave a Reply