ঢাকা, ২৫ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু হোটেলে তরুণদের সঙ্গে ‘ইয়ুথ পলিসি টক’ অনুষ্ঠানে এক তরুণী তারেক রহমানকে ‘স্যার’ বলে সম্বোধন করেন। এরপর তরুণীকে থামিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আপনি বা আপনারা যারা আমাকে প্রশ্ন করবেন, হয় আমাকে ‘ভাইয়া’ বলতে পারেন, অথবা ‘আংকেল’ বলতে পারেন।’
এ কথা শোনার পর করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন। এরপর তারেক রহমান আবার বলেন, ‘বয়সের হিসাবে ‘আংকেল’ বলতে পারেন। তবে ‘আংকেল’ ডাকটি শুনতে খুব একটা পছন্দ করব না। ‘ভাইয়া’ বললে ভালো লাগবে, ‘স্যার’ বলার দরকার নেই।’
অনুষ্ঠানে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে তরুণদের পরামর্শ নিতে চান বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান।
তরুণদের সঙ্গে দূরত্ব কমাতে আনুষ্ঠানিক সম্বোধন এড়ানোর অনুরোধ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে ‘স্যার’ ডেকে ‘ভাইয়া’ বলে ডাকলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানান তিনি।
তারেক রহমান বলেন, ‘রাজনীতি করতে গিয়ে আমরা একে অপরকে দোষারোপ করি। সেখান থেকে বেরিয়ে এসে দেশ গড়তে তরুণদের পরামর্শ নিতে চাই। অনেক শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে গিয়ে আর্থিক অসুবিধায় পড়ে। তাদের সুবিধার্থে স্টুডেন্ট লোন কীভাবে দেয়া যায়, সেই পরিকল্পনা করছে বিএনপি।’
Leave a Reply