সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সকালে রংপুর ও ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ সময় দেখুন

রংপুর, ২৫ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ৩ দশমিক ৪ ছিল।

আজ রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি সূত্রে এ তথ্য জানা গেছে।

তারা জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। যদিও ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হালকা কম্পনের কারণে সংশ্লিষ্ট এলাকার কিছু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এর আগে সর্বশেষ ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর