সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকিতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৪ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী প্রতিনিধি॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে দুমকি উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মো. সজল মোর্শেদ আলম, পটুয়াখালী পুলিশ সুপার জনাব আবু ইউসুফ এবং বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব ফরিদুল ইসলাম।

 

সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বক্তারা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব, আইনগত দিক ও নির্বাচনকালীন আচরণবিধি নিয়ে দিকনির্দেশনা দেন।

 

প্রশিক্ষণ কর্মশালায় দুমকি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালায় সঞ্চালনা করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফরিদা সুলতানা। কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, দুমকি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর