সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

দাঁড়িপাল্লা নিয়ে যারা আজ ভোট চাচ্ছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল : মির্জা ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৩৭ সময় দেখুন

ঠাকুরগাঁও, ২৪ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাঁড়িপাল্লা নিয়ে যারা আজ ভোট চাচ্ছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। আপনাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল তখন লুট করা হয়েছিল।

মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইবোনরা যে ভয়টা পান ওই ভয়টা পাবেন না। এই দেশটা আপনার, এই দেশের মাটিটা আপনার। একজন মুসলমানের যে অধিকার আছে ঠিক তেমনি আপনাদেরও একই অধিকার আছে। এখানে সবাই সমান, একই দেশের মানুষ আপনারা।

তিনি বলেন, ৭১ সাল মনে আছে, বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল মনে আছে? কেন যেতে হয়েছিল কারণ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল। আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল আমরা যুদ্ধ করেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরেছিলাম এবং দেশটা স্বাধীন করেছি। এই স্বাধীনটা আমরা করেছি অন্য কেউ করে দিয়ে যায়নি। আমরা আমাদের দেশ ছেড়ে কোথাও যায়নি, কোথাও যাবো না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।

হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপি আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, হিন্দুদের মধ্যে একটা ভয় আছে, একটা আতঙ্ক কাজ করে। আমরা যদি অন্য কাউকে ভোট দেই তাহলে ওরা যদি আমাদের ক্ষতি করে। আমাকে অনেকে বলেছে – আমরা দিলাম ধানের শীষে ভোট কিন্তু তারপর তো আপনারা থাকবেন না তখন যদি দাঁড়িপাল্লার লোকজন যদি আমাদের কিছু করে।

আমি আপনাদের পরিস্কার করে বলতে চাই- আমরা ধানের শীষের লোকেরা আপনাদের পাশে অতীতেও ছিলাম, এখনো থাকবো ইনশাআল্লাহ।

ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের সুযোগ এসেছে এবার যেন সঠিক সিদ্ধান্ত নেই, ধানের শীষে ভোট দেই। ভোট দিয়ে যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, যারা আমরা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ আইনশৃঙ্খলার কথা বলি তাদের হাতকে শক্তিশালী করুন।

সবশেষে সকলকে অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

এ সময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর