সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

জয়ী হলে দিনাজপুরকে সিটি করপোরেশন করে গড়ে তোলা হবে : জামায়াত আমির

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২১৪ সময় দেখুন

দিনাজপুর, ২৩ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার বাদ জুমা দিনাজপুর শহরের গোর-এ-শহীদ ময়দানে দশ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ী হলে দিনাজপুরকে সিটি করপোরেশন করে গড়ে তোলা হবে।

তিনি বলেছেন, উত্তরবঙ্গ হবে কৃষির রাজধানী, কৃষিকে আধুনিকায়ন করা হবে, কৃষি পণ্যের সংরক্ষণের ব্যবস্থা করা হবে।

জামায়াত আমির আরও বলেন, কৃষিকে আর পুরাতন ধাঁচে চালানো হবে না। এখানে আধুনিকায়ন করে, আধুনিক লজিস্টিক সরবরাহ করে ন্যায্য মূল্যে তা কৃষকের হাতে তুলে দিয়ে আমরা এই জমির উৎপাদন বাড়িয়ে তুলব।

তিনি অভিযোগ করে বলেন, কৃষি পণ্য উৎপাদন করার পরে বাজারে তা সঠিক মূল্য পাওয়া যায় না। সংরক্ষণের অভাবে অনেক সময় উৎপাদিত ফসল ধ্বংস হয়ে যায়। এসব সমস্যা সমাধানের মাধ্যমে ফসলের ন্যায্য মূল্য দেওয়া হবে।

তিনি প্রতিশ্রুতি দেন, বিভিন্ন জায়গায় ফসল ও সবজির সংরক্ষণাগার গড়ে তোলা হবে। সারা বছর দেশের মানুষ ন্যায্য দামে কৃষি পণ্যগুলো পাবেন বলেও আশ্বাস দেন জামায়াত আমির।

এসব কারা করবে প্রশ্ন রেখে জামায়াত আমির বলেন, যারা মানুষের তকদির নিয়ে টানাটানি করে তারা, নাকি যারা আল্লাহর ভয় করে তারা? আমাদের কেউ কেউ জিজ্ঞেস করে আপনারা যদি একটি সরকার গঠন করার সুযোগ পান তাহলে দেশ কেমন হবে? আমি বলি আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন হয়েছে তার চেয়ে ভালো হবে।

ওরা নির্বাচিত হয়েছে ছয় মাসও হয়নি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। ওরা নির্বাচিত হয়েছে এক বছরের জন্য আমরা সুযোগ পাব পাঁচ বছরের জন্য। সেই পাঁচ বছর আমরা এই দেশের জনগণকে সঙ্গে নিয়ে জনগণের জন্য জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলব ।

জামায়াত আমির বলেন, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদকসেবী নেই, বখাটে নেই, গুণ্ডা-পাণ্ডা নেই, বাইরের গুণ্ডা-পাণ্ডা নেই। আজ সেখানে আছে সুষ্ঠু পরিবেশ আর শিক্ষার প্রতিযোগিতা। ওই রকম বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, ওই বাংলাদেশই আমাদের মিশন এবং আমরা গড়ব।

শফিকুর রহমান বলেন, আমরা ওই বাংলাদেশ গড়তে চাই, যেখানে বিচার অর্থের বিনিময়ে কেনা যায় না, যেখানে ধনী-গরিব, শিক্ষিত-স্বল্পশিক্ষিত সবার জন্য অধিকার সমান হবে। ওই বাংলাদেশ আমরা চাই যেখানে ধর্মে ধর্মে আর কোনো সংঘাত হবে না বরং একই বাগানের বিভিন্ন ধরনের গাছ হিসেবে আমরা অবস্থান করব সম্মান ও ভালোবাসা নিয়ে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর