রাঙামাটি, ০৩ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ”পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীদের পরম পূজনীয় আধ্যাত্মিক গুরু, আর্য পুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)-এর ১০৭তম জন্মবার্ষিকী আজ ৩রা ডিসেম্বর ২০২৫ ইং- শনিবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বনভান্তের জন্মস্থান রাঙামাটির মগবান ইউনিয়নের মোরঘোনা এলাকায় তাঁর জন্ম স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে হাজারো পুণ্যার্থীর ঢল নামে। কাপ্তাই হ্রদবেষ্টিত এই স্মৃতিস্তম্ভে পৌঁছাতে সকাল থেকেই শত শত ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোটে করে ভক্তরা সমবেত হতে থাকেন।রঙিন বৌদ্ধ পতাকায় সজ্জিত অসংখ্য নৌকা হ্রদের বুকে এক অপরূপ দৃশ্যের অবতারণা করেছে।
উৎসবের প্রধান আকর্ষণ ছিল জলমঞ্চে বৌদ্ধ ভিক্ষুদের অবস্থান এবং পুণ্যার্থীদের প্রার্থনা। বনভান্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুণ্যার্থীরা হ্রদের পাড়ে এবং নৌকায় বসে পিন্ডদান, সূত্রপাঠ ও সমবেত প্রার্থনায় অংশ নেন। এ সময় বিশ্বশান্তি এবং মানবজাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙামাটির মোরঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন বনভান্তে। দীর্ঘ সাধনার পর তিনি বুদ্ধত্ব লাভ করেন এবং পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণে অগ্রণী ভূমিকা পালন করেন। ২০১২ সালে মহাপ্রয়াণের পর তাঁর মরদেহ বর্তমানে রাঙামাটি রাজবন বিহারে সংরক্ষিত রয়েছে।
এই মহতী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও পর্যটক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রশাসনের পক্ষ থেকেও অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।
Leave a Reply