মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

বরগুনার বেতাগীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৬৭ সময় দেখুন

দুলাল ফেরদৌস. বেতাগী উপজেলা প্রতিনিধি (বরগুনা), ০৩ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সমাজসেবামূলক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

র‍্যালি শেষে বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মাহমুল হাসিব। আলোচনায় বক্তারা সমাজসেবার গুরুত্ব, সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভূমিকা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন বলেন, সমাজসেবা শুধু একটি দপ্তরের দায়িত্ব নয়, এটি একটি মানবিক দর্শন। প্রযুক্তির যথাযথ ব্যবহার ও মমত্ববোধের সমন্বয়ের মাধ্যমে সমাজসেবাকে আরও কার্যকর ও জনমুখী করতে হবে। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে হলে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর