বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

পবিপ্রবিতে সুষ্ঠু পরিবেশে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২০১ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৩ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কৃষি গুচ্ছের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩রা জানুয়ারি) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, আনসার, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের মোতায়েন করা হয়।

 

পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মামুন অর রশিদ, গাকৃবি ভর্তি পরীক্ষা কমিটির প্রতিনিধি প্রফেসর ড. মো. মঞ্জুরুল হক এবং সিনিয়র ডেপুটি ডিরেক্টর (জনসংযোগ ও প্রকাশনা) মাহফুজুর রহমান সবুজ।

 

এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। সংশ্লিষ্টরা জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর