রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

লন্ডনের অভিজাত লন্ডন ব্রিজ হাসপাতাল বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য প্রস্তুত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬১ সময় দেখুন

ঢাকা, ০৬ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে লন্ডনের অভিজাত লন্ডন ব্রিজ হাসপাতাল। খালেদা জিয়ার চিকিৎসার পুরো বিষয় তত্ত্বাবধানে রয়েছেন তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

 

জানা গেছে, বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে দেখতে যাওয়া বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. রিচার্ড বিয়েল লন্ডন ব্রিজ হাসপাতালে প্র্যাকটিস করেন। তাঁর পরামর্শেই বেছে নেওয়া হয়েছে খালেদা জিয়ার জন্য এই হাসপাতাল।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রফেসর ডা. রিচার্ড বিয়েল আন্তর্জাতিক পরিচিত আইসিইউ বিশেষজ্ঞ এবং দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করছেন। তাঁর উপস্থিতি ও হাসপাতালের আধুনিক সুযোগ-সুবিধা মিলেই লন্ডন ব্রিজকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য সর্বোত্তম বিকল্প হিসেবে বিবেচনা করা হয়েছে।

 

লন্ডন ব্রিজ হাসপাতাল যুক্তরাজ্যের অন্যতম উন্নত এবং আন্তর্জাতিক রোগীদের জন্য বিশেষায়িত। এটি এইচসিএ হেলথকেয়ার ইউকের অধীনে পরিচালিত এবং কেয়ার কোয়ালিটি কমিশন (CQC) থেকে ‘অসাধারণ’ রেটিংপ্রাপ্ত বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে একটি। রাজধানী লন্ডনের টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত এ হাসপাতাল জটিল ও বহু রোগ সমন্বিত চিকিৎসায় দীর্ঘদিন ধরে সুপরিচিত।

 

উল্লেখ্য, হাসপাতালটির লেভেল-৩ আইসিইউ যুক্তরাজ্যের বেসরকারি খাতে অন্যতম শক্তিশালী ইউনিট হিসেবে পরিচিত। এখানে ২৪ ঘণ্টা অনসাইট কনসালট্যান্ট উপস্থিত থাকেন এবং একাধিক অঙ্গ বিকল হওয়ার ঝুঁকিতে থাকা রোগীদের জন্য উন্নত লাইফ-সাপোর্ট প্রযুক্তি ব্যবহৃত হয়। উন্নত ভেন্টিলেশন, পর্যবেক্ষণ ব্যবস্থা এবং আইসিইউনির্ভর চিকিৎসার সমন্বয়ে এটি আন্তর্জাতিক রোগীদের প্রধান গন্তব্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর