বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

তারেক রহমান এখনও ভোটার হননি, তবে আবেদন সাপেক্ষে আগামী সংসদ নির্বাচনে ভোটার ও  প্রার্থী হতে পারবেন : ইসি সচিব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৩ সময় দেখুন

ঢাকা, ০১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, তারেক রহমান এখনও ভোটার হননি। তবে আবেদন সাপেক্ষে ও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা আমার জানা মতে, না। এরপর জানতে চাওয়া হয়, তারেক রহমান নির্বাচন করতে পারবেন কি না। উত্তরে সচিব বলেন, করতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।

 

কমিশন কীসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে? এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, আইনে আছে। যে কাউকে ইসি এ সুযোগ দিতে পারে।

 

এসময় ইসি সচিব জানান, নতুন এনআইডি কার্যক্রম চালু আছে। তবে ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তারাই ভোটার তালিকায় থাকবেন।

 

তিনি জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধন কয়েকটা ফিল্ডে স্থগিত থাকবে। ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, ভোটার ঠিকানা ও ছবি এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না। ভোটের আগে আর করা যাবে কিনা তা পরে জানানো হবে। তবে বৈবাহিক অবস্থা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা ও ফোন নাম্বার পরিবর্তন করা যাবে।

 

এদিকে পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ঘোষণার পর ১৫ দিন পর্যন্ত দেশের ভেতর পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন হবে। তবে পোস্টাল ব্যালটে সাংবাদিকদের যুক্ত করার সুযোগ নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর