বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে, যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি মানবেন না, তাদের জন্য ২০২৬ সালের নির্বাচন না : জামায়াত আমির

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ সময় দেখুন

ঢাকা, ১১ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার রাজধানীর পল্টনে ৮ দলের সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি মানবেন না, তাদের জন্য ২০২৬ সালের নির্বাচন না।

 

তিনি বলেন, আমাদের ১ নম্বর দাবি হচ্ছে, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নেই। ২৬ এ নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। কখন হবে এই আইনি ভিত্তির গোড়া পত্তন?

 

জামায়াত আমির বলেন, এ দেশের মুক্তিকামী মানুষের দাবি একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হতেই হবে। গণভোটের ব্যাপারে সকল দল একমত। তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? একমত হয়ে যেহেতু সবাই স্বাক্ষর করেছি তখন গণভোট আগে হওয়ায় যুক্তিযুক্ত। এর মধ্য দিয়েই আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাল্লহ এবং এর ভিত্তিতেই আগামীর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন কোনো সংশয় সন্দেহ থাকবে না।

 

ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। এটা নিয়ে কেউ ধুম্রজাল সৃষ্টির পাঁয়তারা চালাবেন না। উদর পিন্ডি বুদোর ঘাড়ে ফেলবেন না।

 

তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি। এই আট দলের পক্ষ থেকে ডজনখানেক নোট অব ডিসেন্ট আমরা দেয়নি। আমরা প্রস্তাবনাগুলো যৌক্তিক মনে করে সেখানে আমরা ইতিবাচক মত দিয়েছি।

 

জামায়াত আমির বলেন, গণতন্ত্রের কথা হলো সংখ্যাগোরিষ্ঠ যা বলবে, বাকিরা তা মেনে নেবে; কিন্তু আমরা দেখলাম অনেকেই তা মেনে নিতে রাজি নন। জুলাই সনদেই যদি আপানি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখানে কীভাবে? এই জায়গায় আসতে হবে। সকল বায়না ভুলে যান। জুলাই যোদ্ধাদের রক্তের প্রতি সম্মান দেখান। জুলাই যারা আঘাতপ্রাপ্ত হয়েছে, যারা এখনো পঙ্গু হয়ে ধুঁকছে, মেহেরবানি করে তাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করুন।

 

তিনি বলেন, আমার ভাই, মামুনুল হক সাহেব বলেছেন, লড়াই করে ফ্যাসিবাদ বিদায় করেছি। লড়াই করে দাবিও আদায় করবো। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো দলের নয়, জনতার বিজয় হবে ইনশাল্লাহ। জনতা কী চাই কান পেতে শোনার চেষ্টা করুন। জনতার ভাষা বুঝতে যে ব্যর্থ হবেন, তাকে তৈরি থাকতে হবে। আমরা জনগণের মুক্তি আদায় করেই ঘরে ফিরবো ইনশাল্লাহ।

 

জামায়াত আমির বলেন, আমরা ভদ্র ভাষায় কথা বলছি। ভদ্র ভাষায়ই কথা বলবো। কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অটল থাকবো। কারণ এই দাবি জনগণের দাবি, কোনো দলের দাবি নয়। এই দাবি বিপ্লবের দাবি, ফ্যাসিবাদের দাবি নয়। অতএব ফ্যাসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না। তৈরি হোন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাল্লাহ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর