মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১০ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আশুলিয়া থানাধীন চারাবাগ কুমকুমারি এলাকায় গত ২৭/০১/২০২৫ খ্রি. তারিখ এ একটি অজ্ঞাতনামা নারীর লাশ পাওয়া যায়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আশুলিয়া থানার মামলা নং-৬৮, তারিখ-২৮/০১/২০২৫ খ্রিঃ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়। তারই ধারাবাহিকতায়।
ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), এর নির্দেশনায় অজ্ঞাতনামা নারী হত্যা মামলার ঘটনা রহস্য উদঘাটনের লক্ষে ডিবি (উত্তর) ঢাকা জেলার ছায়া-তদন্তকালে, তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে, ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ জনাব মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে, এস আই (নিঃ) মোঃ আঃ সালাম, এ এস আই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ অদ্য ০৯/১১/২৫ খ্রি. তারিখ দুপুর ১২:২০ ঘটিকায় ঢাকা ডিএমপি, খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
বাসাবো পশ্চিম নন্দিপাড়া মোশারফ এর রিক্সা গ্যারেজের গলি হইতে উক্ত হত্যা মামলার মূলহোতা কে মোঃ বিদ্যুৎ মন্ডল (৩৭), পিতা-মৃত বেলায়েত হোসেন, সাং-তালোরা বাইগুনি, থানা-কালাই, জেলা-জয়পুরহাট, এ/পি সাং-পঁশ্চিম নন্দিপাড়া, (জুয়েলের বাড়ির ভাড়াটিয়া), থানা-খিলগাঁও, ডিএমপি ঢাকা ধৃত করেন। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেন।
অজ্ঞাতনামা নারীর পরিচয় জানতে চাইলে সে জানায়, মৃত অজ্ঞাতনামা নারী তার ৩ নং বউ নারগিস আক্তার (২৭)। সে আরোও জানায়, তার বোন জামাই শাকিলুর উক্ত হত্যার ঘটনার সাথে জড়িত।
তারা যোগসাজসে উক্ত হত্যার ঘটনা ঘটিয়েছে। শাকিলুর পলাতক আছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ধৃত আসামীকে আশুলিয়া থানার মামলা নং-৬৮, তারিখ-২৮/০১/২০২৫ খ্রিঃ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড এ গ্রেফতার দেখানো পূর্বক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply