কাজী আব্দুস সোবহান আকন্দ-হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি (ময়মনসিংহ), ০৭ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ময়মনসিংহ জেলার অন্তর্গত হালুয়াঘাট উপজেলাধীন ধারা বাজারে অগ্রণী ব্যাংকের আশেপাশে রাস্তা দখল করে নির্মিত দোকান-পাট হালুয়াঘাট উপজেলা প্রশাসন কর্তৃক উচ্ছেদ করা হয়।
কয়েকটি দোকানের মালিককে জরিমানার আওতায় আনা হয়। চলাচলের জায়গা দখল করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে অনুরোধ জানানো হয়।
বাসস্ট্যান্ডের জন্য নির্ধারিত জায়গায় বাস পার্কিং না করে বাজারের মোড়ে পার্কিং করায় ইমাম পরিবহনের একটি বাসকে জরিমানা দন্ড প্রদান করা হয়।
সম্মানিত সকলের প্রতি বিশেষ আহ্বান জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ করা থেকে বিরত থাকার অনুরোধ করেন। এই জনপদ আপনাদের। আপনারা এই সুন্দযবৃদ্ধি ও রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে সহযোগীতা করলেআইন প্রয়োগ করা লাগবে না। মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) হালুয়াঘাট।
Leave a Reply