বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বাবার কবর জেয়ারত করে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ

মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৬৮ সময় দেখুন

মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ০৭ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাবা বিএনপির সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক  কে এম ওবায়দুর রহমানের  কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারনা শুরু করলেন ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ।

 

আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় ওবায়েদ চত্বর সংলগ্ন কবরস্থানে   মরহুম জননেতা কে এম ওবায়দুর রহমানের কবর জেয়ারত করেন। নগরকান্দা- সালথা উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে বাবার কবরের পাশে ফাতেহা পাঠ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

 

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ বলেন, ‘ ফরিদপুর -২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের  দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে বিএনপি চেয়ারপার্সন  দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ফরিদপুর-২ আসনের জনগনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

শামা ওবায়েদ আরো বলেন, ‘ আমার বাবা নগরকান্দা- সালথার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো এবং যতদিন বেঁচে আছি  নগরকান্দা- সালথা বাসীর পাশে থাকবো । ফরিদপুর-২ আসনে ধানের শীষ কে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জননেতা তারেক রহমানকে উপহার দিবো ইনশাআল্লাহ।

 

এ সময় তার সাথে ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল,সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ,  সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ,সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান ওহিদ,  সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, মাহাবুব আলী মিয়া, আশরাফ আলী মুন্সী, আলমগীর হোসেন বকুল, যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ হেলালউদ্দীন হেলাল, রবিউল ইসলাম বাবু,রাজু  ছাত্রদল  নেতা সুজন,বাবু, আরমান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর