বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

জামায়াত এখন জিয়াউর রহমানের সময়ের বিএনপির মতোই জনপ্রিয় দলে পরিণত হয়েছে : সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৯৭ সময় দেখুন

ঢাকা, ০৭ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ের বিএনপির মতোই জনপ্রিয় দলে পরিণত হয়েছে।

 

ডা. তাহের বলেন, শেখ মুজিবুর রহমান ভাষণে দক্ষ হলেও শাসনে সফল ছিলেন না। তার সময়ে লুটপাটই ছিল প্রধান চিত্র।

 

দেশের দীর্ঘ ৫৪ বছরের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণ এই সময়ে অনেক সরকার ও নেতাকে দেখেছে, কিন্তু দুর্নীতির শৃঙ্খল থেকে মুক্তি পায়নি।

 

বর্তমান বিএনপি নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, আজকের বিএনপি আর জিয়াউর রহমানের বিএনপি নেই। সেখানে এখন অনেক সন্দেহের জায়গা তৈরি হয়েছে।

 

তিনি আরও বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ধারণা দিয়েছিলেন, কিন্তু আজ তার অনুসারীরাই সেই পথ থেকে সরে গেছেন। তারা বুঝতে চান না— দেশের মানুষ পরিবর্তন চায়।

 

দৃঢ় কণ্ঠে তিনি দাবি করেন, জিয়াউর রহমানের আমলের মতোই বর্তমানে জামায়াতে ইসলামী জনগণের ভালোবাসা অর্জন করেছে। জনগণ এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ভোট দিতে চায় না।

 

আলোচনা সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জুলাই অভ্যুত্থান ও সাংবিধানিক সংস্কার নিয়ে দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জুলাই আন্দোলন ছিল সাধারণ মানুষের উদ্যোগ, কোনো রাজনৈতিক দলের নয়।

 

তিনি স্পষ্টভাবে দাবি করেন, জুলাই সনদের ভিত্তিতে গণভোট আয়োজন করতে হবে এবং এরপরই ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।

 

ডা. তাহের গণভোটের পক্ষে যুক্তি দিয়ে বলেন, গণভোট হলে ৮০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দেবে। তিনি সতর্ক করে বলেন, জনগণের ইচ্ছার বাইরে কিছু চাপিয়ে দিলে হতাশা বাড়বে। তাই আমরা চাই, ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হোক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর