মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

খসড়া ভোটার তালিকায় ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন

ঢাকা, ০২ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): তৃতীয় ধাপের হালনাগাদের পর খসড়া ভোটার তালিকায় ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। আজ রবিবার নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

 

তিনি বলেন, দেশে এখন ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।

 

ইসি সচিব বলেন, দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন যুক্ত হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর