বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ৩০ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজ ছাত্রী।২৯ শে অক্টোবর, বুধবার দিবাগত রাতে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের বিছনা গ্রামে প্রেমিক মেহেদী হাসানের বাড়িতে অবস্থান নেন ওই কলেজ ছাত্রী।

 

জানা গেছে, মেহেদী হাসান ওই গ্রামের আমিরুলের ছেলে। তিনি রংপুরের একটি কলেজে পড়াশোনা করেন। অপরদিকে ভুক্তভোগী তরুণী খালাশপীর সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।

 

ওই শিক্ষার্থীর দাবি, সাত বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিক বিয়ের প্রলোভনে একাধিকবার তাঁর সাথে শারীরিক সম্পর্ক করেন। বুধবার সন্ধ্যায় তাঁর বাড়িতে এসে মেহেদী আবারও সম্পর্ক স্থাপন করে পালিয়ে যায়। পরে বিষয়টি এলাকাতে জানাজানি হলে মানসম্মানের ভয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন তিনি।

 

প্রেমিক ও তার পরিবার সম্পর্কটি অস্বীকার করে জানায়, মেয়েটির সঙ্গে তাদের ছেলের কোনো সম্পর্ক নেই এবং থাকলেও তারা এ সম্পর্ক মেনে নেবে না।

 

অন্যদিকে অনশনরত শিক্ষার্থী জানান, মেহেদী বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন। বিষয়টি এলাকায় আলোড়ন সৃস্টি করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর