রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

মেট্রোরেল আপাতত আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত চলাচল শুরু হয়েছে : ডিএমটিসিএল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৩১ সময় দেখুন

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

 

আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুর তিনটার দিকে উপদেষ্টা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ‘মেট্রোরেলের আগারগাঁও থেকে উত্তরা অংশে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। বাকি অংশ চালু করতে একটু সময় লাগবে। কারণ ক্রেন আসতে হবে। আবার দুর্ঘটনা যাতে না ঘটে, সে জন্য মেরামতের পর পরীক্ষা করতে হবে।’

 

দুর্ঘটনায় নিহত যুবক আবুল কালামের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

উপদেষ্টা বলেন, ‘টেকনিক্যাল কিছু জটিলতার কারণে আপাতত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রোরেল চালু করা যাচ্ছে না। দুর্ঘটনার প্রভাব বিবেচনায় নিয়ে নিরাপত্তা যাচাইয়ের কাজ চলছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

 

এর আগে, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম নামের এক ব্যক্তি নিহত হন। নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়া উপজেলায়। দুর্ঘটনার পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সম্পূর্ণ রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

 

ঘটনার তদন্তে ইতোমধ্যে ডিএমটিসিএল একটি কমিটি গঠন করেছে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর