রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েল কেরানীগঞ্জ কারাগারে আটক : কারা কর্তৃপক্ষ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৮০ সময় দেখুন

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার বেলা ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ বলেছে, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে কানাডার টরন্টোতে দেখা গেছে– সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, তিনি বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে আটক আছেন।

 

বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ জানায়, কমান্ডার সোহায়েল সংক্রান্ত এক‌টি প্রপাগন্ডা ছা‌ড়া‌নো হচ্ছে। যা সত‌্য নয়। তি‌নি বর্তমা‌নে কেরানীগঞ্জ কারাগা‌রে আটক আছেন।

 

জনগণকে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে বিশ্বাস না করতে আহ্বান জানিয়ে জেল কর্তৃপক্ষ আরও জানায়, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এসব পোস্টের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

 

এর আগে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়—রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে এক সামরিক কর্মকর্তা টরন্টোর স্কারবরো এলাকায় দেখেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর