রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের সঙ্গে ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে বলে যে তালিকা ছড়িয়েছে, সেটিকে সঠিক নয় : পররাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ সময় দেখুন

ঢাকা, ২১ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তালিকা ছড়িয়েছে, সেটিকে সঠিক নয়।

 

তিনি বলেন, ‘যে তালিকাটি এসেছে, সম্ভবত একজন উপদেষ্টা তা প্রচার করেছেন। হয়তো এটা তিনি না করলেও পারতেন। তবে সেখানে যে তালিকাটি এসেছে, তা পুরোপুরি সঠিক নয়। অধিকাংশ চুক্তি বাস্তবে নেই।’

 

তিনি আরও জানান, শুধু একটি চুক্তিই আনুষ্ঠানিকভাবে বাতিল হয়েছে—সেটি হলো ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই (GRSE)-এর সঙ্গে টাগবোট সরবরাহ সংক্রান্ত চুক্তি।

 

তবে ভারতের সঙ্গে করা বিভিন্ন চুক্তি ও প্রকল্প পর্যালোচনার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

 

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে দাবি করেন, শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে, বাকিগুলোও বিবেচনাধীন।

 

পোস্টে তিনি যে চুক্তি ও প্রকল্পগুলোর তালিকা দেন, তার মধ্যে উল্লেখযোগ্য— ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদীর পানি ব্যবস্থাপনা, সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কা-সম্পর্কিত আর্থিক সহায়তা প্রস্তাব, সিলেট-শিলচর সংযোগ, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা) এবং জিআরএসই-এর সঙ্গে টাগবোট সরবরাহ।

 

উল্লেখ্য, সোমবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে দাবি করেন, হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০টি চুক্তি বাতিল হয়েছে, বাকিগুলোও বিবেচনাধীন।

 

তিনি ভারতের সঙ্গে বাতিল ও বিবেচনাধীন চুক্তি/প্রকল্পগুলোর একটি তালিকাও প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর