বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে নবনির্বাচিত জেলা বিএনপির পথসভা

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী
  • আপডেটের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২০ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি’র দুমকিতে আগমন উপলক্ষ্যে লেবুখালী পায়রা পয়েন্টে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

 

আজ সোমবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এ পথ সভা অনুষ্ঠিত হয়।

 

দুমকি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল আলম মৃর্ধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি, পটুয়াখালী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা মোস্তাক আহমেদ পিনু, ঈমাম হোসেন নাসির, দেলোয়ার হোসেন নান্নু,  বশির আহমেদ মৃর্ধা,মো: মিজানুর রহমান সাবেক জেলা ছাত্রদলের সভাপতি,  আশফাকুর রহমান বিপ্লব গাজী, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু  প্রমুখ।

 

এসময় দুমকি উপজেলা বিএনপি ও সকল অংগসহযোগী সংগঠনের নেতা-কর্মী সমার্থকার উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর