হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ
রিপোর্টার নাম
আপডেটের সময় :
শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
১৩৭
সময় দেখুন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ
ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের পর সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেন। ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন এবং বাংলাদেশ বিমানবাহিনী ও নৌবাহিনী'র ফায়ার ইউনিট। জানা গেছে, কার্গো ভিলেজের এই অংশে মূলত আমদানি করা বিভিন্ন পণ্য রাখা হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের পর সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।
ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন এবং বাংলাদেশ বিমানবাহিনী ও নৌবাহিনী’র ফায়ার ইউনিট।
জানা গেছে, কার্গো ভিলেজের এই অংশে মূলত আমদানি করা বিভিন্ন পণ্য রাখা হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
Leave a Reply