বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সার সংকট আর কৃষকদের দাবি মেনে না নিলে ডিসি অফিস ঘেরাও করবো, আমলাতন্ত্র চলবে না : মির্জা ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৪১ সময় দেখুন

ঢাকা, ১৬ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়েনের দানারহাট ঈদগাহ মাঠে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার সংকট আর কৃষকদের দাবি মেনে না নিলে ডিসি অফিস ঘেরাও করবেন। আমলাতন্ত্র চলবে না।

 

রাজনৈতিক দলগুলোর আন্দোলন সম্পর্কে মির্জা ফখরুল বলেন, পিআর বাদ দিয়ে আসেন, নির্বাচন করে দেশটা গড়ি৷ জনগণ নির্বাচন চায়, ভোট দিতে চায়, জনপ্রতিনিধি চায়। পার্লামেন্টে গিয়ে পিআর নিয়ে তর্ক-বিতর্ক হবে।

 

তিনি বলেন, হাসিনা গুলি করে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। আওয়ামী লীগের আমলে ৩টা নির্বাচন হয়েছে৷ ভোট ছাড়াই ক্ষমতায় গেছে। আমরা ১৫ বছর ধরে একটা জিনিসের জন্য লড়াই করেছি৷ সেটা হলো ভোটাধিকার। ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা সবাই মেনে নিয়েছি৷ গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সুযোগ পাবে৷

 

শিক্ষকদের আন্দোলন সম্পর্কে তিনি বলেন, শিক্ষকরা আন্দোলন করছেন৷ আমরা নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে। আগামী নির্বাচনে ভোট চেয়ে সঙ্গে থাকার অনুরোধও জানান তিনি।

 

এ সময় বিএনপির জেলা সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর