বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

সরকারের আর্থিক বাস্তবতা বিবেচনায় আপাতত ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে : শিক্ষা উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৫০ সময় দেখুন

ঢাকা, ১৬ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, সরকারের আর্থিক বাস্তবতা বিবেচনায় আপাতত ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি (ন্যূনতম ২ হাজার টাকা) নিয়ে আলোচনা চলছে।

 

তিনি বলেন, “আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। আমার মন্ত্রিসভার সহকর্মীরাও এই বিষয়ে সহানুভূতিশীল।”

 

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আরও সম্মানজনক কাঠামোর দিকে যেতে পারব। সরকার শিক্ষকদের দাবির প্রতি শ্রদ্ধাশীল ও সংবেদনশীল। সামর্থ্য অনুযায়ী শতাংশভিত্তিক বাড়িভাড়া দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার।”

 

উপদেষ্টা জানান, বেতন বাড়ানোর পাশাপাশি শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকেও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। “কারণ কেবল বেতন নয়, সম্মান ও সক্ষমতাও সমানভাবে গুরুত্বপূর্ণ,”—যোগ করেন তিনি।

 

এদিকে, ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতারা আজ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে আলোচনায় বসবেন।

 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষক–কর্মচারীরা মূল বেতনের শতকরা হারে বাড়ি ভাতা দাবি করেছেন। মন্ত্রণালয় বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে, তবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, একবারে ২০ শতাংশ বাড়ানো সম্ভব নয়; ধাপে ধাপে এটি বৃদ্ধি করা হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য শিক্ষক নেতাদের ডাকা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর