শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

দোয়ারাবাজারের সোনালী চেলা উচ্চ বিদ্যালয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি পালন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ সময় দেখুন

শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ১৫ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনালী চেলা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা টানা তিনদিন ধরে কর্মবিরতি পালন করেছেন।

 

দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতোই এ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরাও নিজেদের ন্যায্য দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন।

 

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়ি ভাতা প্রদান, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীতকরণ।

 

 

শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অল্প বেতনে সংসার চালানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী বেতন কাঠামো সমন্বয় না হওয়ায় পরিবার চালানো, সন্তানদের শিক্ষার খরচ বহন করা এবং চিকিৎসার ব্যয় মেটানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

একজন শিক্ষক বলেন, “আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি, অথচ নিজেরাই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। সরকারের প্রতি আমাদের আহ্বান— দ্রুত আমাদের দাবি পূরণ করে প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক।”

 

কর্মবিরতি চলাকালে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত থেকে সরকারের প্রতি তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

 

এদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঢাকায় কেন্দ্রীয় আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন, যাতে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ ও দাবি বাস্তবায়নের প্রচেষ্টা আরও জোরদার হয়।

 

শিক্ষক-কর্মচারীরা আশা প্রকাশ করেন, সরকার তাদের যৌক্তিক দাবি দ্রুত বিবেচনা করবে, যাতে তারা আবারও আন্তরিকতা ও মনোবল নিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর