বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

এনসিপি অন্য দলের নামে কিংবা অন্য প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে না : সারজিস আলম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন

জামালপুর, ঢাকা, ১৩ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে। যে কোনো এলায়েন্সে যেতে পারে তবে সেটা এনসিপি নামে নিজের প্রতীকে নির্বাচন করবে। এনসিপি অন্য দলের নামে কিংবা অন্য প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে না।

 

আগামী জাতীয় নির্বাচন ঘোষিত সময়ে হবে কি না এমন প্রশ্নের উত্তরে সারজিস আলম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার দোসররা যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে।

 

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাদের জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে মামলার রায় হতে পারে। সরকার জুলাই সনদও বাস্তবায়ন করবে।

 

এনসিপিকে শাপলা প্রতীকই কেন পেতে হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনসিপির এ নেতা বলেন, প্রত্যেক রাজনৈতিক দলই প্রতীক পছন্দ করে নিয়েছে, আমাদের পছন্দ শাপলা। নির্বাচন কমিশন তাদের চাওয়া পূরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

 

চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল সরকার বিদেশিদের কাছে লিজ দিচ্ছে, এতে এনসিপির অবস্থান কী জানতে চাইলে সারজিস বলেন, দেশের স্বার্থে, রাজনৈতিক দলের নিয়ন্ত্রণমুক্ত করতে সরকার কোনো সিদ্ধান্ত নিলে এনসিপি তাতে দ্বিমত করবে না। দেশের স্বার্থ ক্ষুন্ন হলে যেকোনো সিদ্ধান্তে এনসিপি দ্বিমত করবে।

 

জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় এনসিপি নেতা মশিউর আমীনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর