শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে-কোন পদ্ধতিতে হবে পরবর্তী নির্বাচন : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ সময় দেখুন

ঢাকা, ১৩ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন অফিসে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিআর পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে উল্লেখ করে তিনি বলেন, সত্যিকার অর্থে বাংলাদেশ অসাম্প্রদায়িক। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার চেষ্টা চলছে। যদিও সেটা বিঘ্ন করার বিভিন্ন অপচেষ্টা দেখা যায়।

 

মির্জা ফখরুল বলেন, হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি যারা দ্রুত নির্বাচন চান তাদের কাছে পরিষ্কার নয়। এ বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। কোন পদ্ধতিতে হবে সেখানে সিদ্ধান্ত হবে পরবর্তী নির্বাচন।

 

সংসদ পদ্ধতির প্রসঙ্গে টেনে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি উচ্চকক্ষের কথা বলেছে। এটি নতুন অভিজ্ঞতা। কিন্তু নিম্নকক্ষ অবাস্তব।

 

তিনি বলেন, পিআর পদ্ধতি নিয়ে আন্দোলনের লক্ষ্যই হচ্ছে ‘নির্বাচন বিলম্বিত করা’ এবং এটা জনগণ গ্রহণ করবে না বলে।

 

‘পিআর পদ্ধতি এ দেশের মানুষ গ্রহণ করবে না। বিএনপির পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বলেছি, এখনো বলছি, জনগণই এ পদ্ধতি গ্রহণ করবে না, চাপিয়ে দেওয়া কোনো কিছু এ দেশের মানুষ গ্রহণ করবে না,’ বলে মন্তব্য করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর