বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা ভাবা স্বাভাবিক : শামসুজ্জামান দুদু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১১৫ সময় দেখুন

ঢাকা, ১১ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে ময়মনসিংহ জেলা তাঁতী দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সেফ এক্সিট নিয়ে কোন পক্ষের সঙ্গে বিএনপির কোনো আলোচনা হয়নি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা ভাবা স্বাভাবিক বলেও জানান তিনি।

 

শামসুজ্জামান দুদু বলেন, সেফ এক্সিট এর বিষয়ে বিএনপির সঙ্গে কেউ কোনো আলোচনা করেনি। বর্তমান সরকারের যারা আছেন তাদের বিষয়ে পরবর্তী সরকার স্বাভাবিকভাবেই একটু ভাববেন।

 

তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী এই সরকারকে সবাই সাপোর্ট করে। পরবর্তী সরকার যারা আসবে তারা এই সরকারকে সংসদের মাধ্যমে বৈধতা দিবে বলে আমাদের বিশ্বাস।

 

তিনি আরও বলেন, এখনো গণতান্ত্রিক আন্দোলন শেষ হয়নি। সাধারণ নির্বাচনের মাধ্যমে একটি গণমুখী সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। ষড়যন্ত্রকারীরা দেশে-বিদেশে এখনো সক্রিয়, তাই জনগণের ঐক্যই আজ সবচেয়ে বড় শক্তি।

 

এসময় জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব, মুজিবুর রহমান, ময়মনসিংহ মহানগর তাঁতীদলের আহ্বায়ক ডা. জাহাঙ্গীর আলম ও মো. সদস্য সচিব আনোয়ার পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর