বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

আমরা কোনো ‘ভ্রান্তমতাদর্শী’ দলের সঙ্গে জোট করবো না : জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ সময় দেখুন

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম-এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, তারা কোনো ‘ভ্রান্তমতাদর্শী’ দলের সঙ্গে জোট করবেন না।

 

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘আমরা ইতোমধ্যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছি। নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির শুরুতে, রমজানের ঠিক আগে।

 

আসন্ন জাতীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগের সম্ভাব্য অনুপস্থিতিতে বাংলাদেশে ভোটারদের কাছে বিএনপির বিকল্প হতে চাইছে ইসলামি দলগুলো। তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে লড়তে চায়।

 

তবে এক্ষেত্রে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধে ভোটে যেতে চাচ্ছে না অধিকাংশ ইসলামি দল। এসব দলের নেতারা জোট বেঁধে ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের দলের আদর্শ ও চিন্তাধারার পার্থক্য সামনে আনছেন। বিশেষ করে দেশের প্রাচীনতম ইসলামি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম জামায়াতে ইসলামী থেকে দূরে থাকছে।

 

আফেন্দী বলেন, আমাদের কনসেপ্ট পরিষ্কার। আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে চাই, তবে কোনো ভ্রান্তমতাদর্শের সঙ্গে আপস করতে রাজি নয়। কোনো ভ্রান্তমতাদর্শের বিরোধিতা করতে গিয়ে ফ্যাসিবাদের কোলে উঠতেও রাজি নই।

 

জমিয়তের কর্মপন্থা মধ্যমপন্থা উল্লেখ করে তিনি আরও বলেন, যদি একান্তই কারো সঙ্গে জোট করতে হয়, তাহলে চেষ্টা করব আমাদের সার্কেলের, আমাদের এক ও অভিন্ন দৃষ্টিভঙ্গির মতাদর্শের যারা, তাদের সঙ্গে মিট করার। সেক্ষেত্রে ব্যর্থ হলে যেখানে ক্ষতির মাত্রা কম, সেখানে আমরা যাব। যেখানে ক্ষতির মাত্রা বেশি, সেখানে যাব না। আমরা বিশ্বাস নবীগণ নিষ্পাপ। নবী হওয়ার আগে পরে দুই সময়েই তারা নিষ্পাপ। আমরা অনুরূপভাবে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাটি মনে করি।

 

সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ কুরাইশী, হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, সিলেটের কানাইঘাট মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরি ও বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ দেশের শীর্ষ আলেমরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর