বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

জামায়াতের আমির মব সৃষ্টিতে ব্যস্ত, আর আহতদের পাশে দাঁড়াচ্ছে ছাত্রদল :  নাসির উদ্দিন নাসির

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন

ঢাকা, ২৪ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

 

এ সময় ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, “জামায়াতের আমির মব সৃষ্টিতে ব্যস্ত। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের পাশে দাঁড়াচ্ছে ছাত্রদল। দুর্ঘটনার পরেই ছাত্রদলের পক্ষ থেকে তিনটি অ্যাম্বুলেন্স সরাসরি মাইলস্টোন কলেজ থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। হেল্প ডেস্কের মাধ্যমে অভূতপূর্ব কাজ করে যাচ্ছে। ছাত্র সংগঠন হিসেবে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছুটা সহযোগিতা দিতে এসেছি আমরা।”

 

সঞ্চালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা. আউয়াল বলেন, “মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের দয়া করে কেউ রোগী বলবেন না। ওনারা আমাদের ভাই-বোন। আমরা তারেক রহমানের পক্ষ থেকে ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছি।”

 

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, জাহিদ হাসান শাকিল, রাজু আহমেদ, ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন শাওন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান শুভসহ নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর