সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

১৫ দিনের মধ্যে শর্ত পূরণ না করলে নতুন দলের আবেদন বাতিল : নির্বাচন কমিশন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৮২ সময় দেখুন

ঢাকা,২২ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ বলেন, নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আবেদনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে কোনো দলই উত্তীর্ণ হতে না পারায়, তাদেরকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সময়ের মধ্যে শর্ত পূরণ না করলে সংশ্লিষ্ট দলের আবেদন বাতিল করা হবে

 

‎তিনি বলেন, কোনো দলই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ না হওয়ায় আমরা ১৫ দিন শর্ত পূরণের জন্য সময় দিয়েছি। এরপর আর সময় দেওয়ার বিধান নেই। কোনো দল এই সময়ের মধ্যে শর্তপূরণ করতে না পারলে কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

 

২০ এপ্রিল পর্যন্ত দল নিবন্ধনের আবেদন চেয়ে প্রথমে বিজ্ঞপ্তি দেয় ইসি। কিন্তু সময় চেয়ে দলগুলো আবেদন করলে ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। এ সময়ের মধ্যে ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে। এতে জাতীয় নাগরিক পার্টিসহ সবগুলো দলই শর্ত পূরণে ব্যর্থ হয়। সম্প্রতি সব দলকেই আরও ১৫ দিন সময় দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর