শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ১৭ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার ইউনিয়নে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ দুপুরে দোয়ারাবাজার সড়কে মুখোমুখি দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৮ জনের অধিক যাত্রী আহত হন। স্থানীয় জনগণ তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি বাংলাবাজারের দিকে যাচ্ছিল, অন্যটি দোয়ারাবাজারগামী ছিল। দ্রুত গতি থাকার কারনে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়েন।
ঘটনাস্থলে থাকা একটি সিএনজির নাম্বার ছিল সিলেট থ-১২-১০৪৬। ওই গাড়ির মধ্যে থাকা মোবাইল নাম্বারে স্থানীয়রা আহতদের পরিবারের সাথে যোগাযোগ করেন এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় রাস্তা পরিষ্কার করা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, সড়কে পর্যাপ্ত নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা
Leave a Reply