বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন

ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থ্যাঁতলে হত্যা : বিএনপিকে জড়ানো রাজনৈতিক অপচেষ্টা : আমিনুল হক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৩৪ সময় দেখুন

ঢাকা, ১২ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (১২ জুলাই) বিমানবন্দরের কাওলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্রী মেডিকেল ক্যাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিকে জড়ানো এবং দায়ী করার রাজনৈতিক অপচেষ্টা চালানো।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

 

তিনি বলেছেন, ‘কিছু ইসলামি দল, কিছু নতুন দল এবং একশ্রেণির ষড়যন্ত্রকারী এই ঘটনা কেন্দ্র করে বিএনপির ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে। এটি একটি পরিষ্কার রাজনৈতিক ষড়যন্ত্র।’

 

আমিনুল হক মিটফোর্ডে সংঘটিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘ই হত্যাযজ্ঞকে আমরা কখনোই সমর্থন করি না। হত্যাকারী যদি আমার দলের কেউও হয়, তাহলে তাকেও আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে। বিএনপি কোনো ধরনের সন্ত্রাস, বিশৃঙ্খলা বা অন্যায়কে প্রশ্রয় দেয় না, সাধারণ মানুষও এসব মেনে নেবে না।’

 

আমিনুল বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন—সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, দখল কিংবা যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। এখানে বিন্দুমাত্র ছাড়ের সুযোগ নেই।”

 

নতুন ও ইসলামি দলগুলোর প্রতি ইঙ্গিত করে আমিনুল হক বলেন, ‘জনগণের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই। জনগণ আপনাদের বিশ্বাস করে না বলেই আপনারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন।’

 

ভোটাধিকার প্রসঙ্গে বিএনপির এই তরুণ নেতা বলেন, ‘গত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। ৫ আগস্টের আন্দোলনের পর মানুষ আশাবাদী হয়েছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে। তারেক রহমান ও মুহাম্মদ ইউনুসের বৈঠকের পর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে জানার পর সাধারণ মানুষ স্বস্তি পেয়েছিল। কিন্তু এখন কিছু দল সেই নির্বাচন নিয়েও ষড়যন্ত্র করছে।’

 

সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল বলেন, ‘সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী ফেব্রুয়ারিতেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক হবে।’

 

ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে আমিনুল হক বলেন, ‘বিএনপি শুধু রাজনৈতিক কাজ নয়, সামাজিক কাজেও বিশ্বাসী।’ প্রতি সপ্তাহে মহানগর উত্তরের প্রতিটি থানা ও ওয়ার্ডে অন্তত এক দিন করে মেডিক্যাল ক্যাম্প পরিচালনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক মাহামুদুর রহমান সুমন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এডভোকেট রুনা লায়লা প্রমুখ।

 

মহানগর বিএনপির সদস্য আলী আকবর আলী, মোতালেব হোসেন রতন, আব্দুস সালাম সরকার, রফিকুল ইসলাম খান, জাহেদ পারভেজ চৌধুরী, ইব্রাহিম খলিল, সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, বিমানবন্দর থানা বিএনপি আহবায়ক মনির হোসেন ভূইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক, যুগ্ম আহবায়ক মন্জুর হোসেন পাটোয়ারী, মাসুদ আহমেদ খান, মোঃ মোস্তফা বেপারী, থানা সদস্য বজলুল রহমান, রাসেল মিন্টু, বিপ্লব ভূইয়া, শফিকুল ইসলাম শফিক, বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুর রউফ, সাধারণ সম্পাদক রানা হোসেন রুবেল, সহসভাপতি মনির হোসেন তুরাগ থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলী, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক নিক্সন ইসলাম শুভ, যুব বিষয়ক মনির হোসেন, উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর