রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

পাবনার সুজানগর উপজেলায় কমিউনিটি ক্লিনিকের সেবায় এলাকাবাসি খুশি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৬৯ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ৩০ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনা জেলার সুজানগর উপজেলায় মোট ৩০টি কমিউনিটি ক্লিনিক আছে। তার মধ্যে চরদুলাই একটি ক্লিনিক। প্রত্যেকটি ক্লিনিকেই প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল তিনটাপর্যন্ত ৫০ থেকে ৬০ জন রোগীর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

 

কমিউনিটি ক্লিনিকের সি এইচ সি পি আমাদের প্রতিনিধিকে জানান, গ্রামের সাধারণ রুগিদের রোগের লক্ষণ অনুযায়ী ২৭ ধরনের ওষুধ  বিনামূল্যে দেওয়া হয়। সাপ্তাহ  ছয়দিন ই প্রান্তিক জনগণের মাঝে এই সেবা প্রদান করা হয়। গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা ও পরামর্শ দেওয়া হয় এবং আয়রন, ফলিক অ্যাসিট, ক্যালসিয়াম, ট্যাবলেট বিতরণ করা হয়।

 

নবজাতক শিশু, কিশোর, কিশোরী, বৃদ্ধ,বিদ্ধার, প্রাথমিক রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়।চরদুলাই কমিউনিটি ক্লিনিকের পি,এইচ,সি,পি ফরিদ হোসেন বলেন, প্রতিদিন মাতৃস্বাস্থ্য, এবং শিশুদের অনলাইনে রিপোর্ট,এবং মাসের শেষে ডি জি এইচ এস রিপোর্ট প্রদান করে থাকি।

 

সেবা নিতে আসা রোগীদের মধ্যে আমাদের প্রতিনিধি জানতে চাইলে ফারজানা আক্তার, আব্দুল করিম, আলেয়া বেগম, আফরোজা খাতুন, তামান্না নাসরিন, সহ সাধারণ জনগণ হাতের কাছেই কমিউনিটি ক্লিনিক থেকে প্রাথমিক রোগের সেবা পেয়ে অনেক খুশি।

 

ক্লিনিকের সভাপতি, রফিকুল ইসলাম লিটন বলেন, আমি নিজে কমিউনিটি ক্লিনিকে এসে পর্যবেক্ষণ করি যাতে সাধারন মানুষ সুন্দর সেবা পায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর