বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

তারেক রহমানের নের্তৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : আলতাফ হোসেন চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৯২ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ৩০ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে জয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তিনি সকল নেতাকর্মীকে বিএনপির সুনাম ও ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানান। আজ সোমবার (৩০ জুন) সকাল ১০ টায় দুমকির লেবুখালিতে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

 

দুমকী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ  জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান দিপু সঞ্চালনায় অনান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর  ড. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক প্রচার সম্পাদক সোলাইমান বাদশা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, জাকির আলম মিলন, সাইদুর রহমান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর