বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৪২ সময় দেখুন

ঢাকা, ২৮ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): খুলনা প্রেস ক্লাবে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৭টায় খুলনা প্রেস ক্লাবে এ বৈঠক করেন তিনি।

 

জানা গেছে, সকাল থেকেই খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের অপসারণের দাবিতে আন্দোলনে উত্তাল ছিল। শ‌নিবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে খুলনা প্রেস ক্লাব পরিদর্শনে যান প্রেস সচিব শফিকুল আলম।

 

এ সময় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রায় এক ঘণ্টার বৈঠক শে‌ষে পু‌লিশ ক‌মিশনারের পদত‌্যা‌গের বিষ‌য়ে প্রধান উপ‌দেষ্টাকে অবগত করবেন বলেন আশ্বাস দেন প্রেস সচিব।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, আমরা প্রেস সচিবের কাছ থেকে কোনো সিদ্ধান্ত চাই না। আমরা আইজিপি ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সমাধান চেয়েছিলাম কিন্তু তারা কিছু করেনি। আমরা শুধু প্রেস সচিবের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি বার্তা দিতে চাই, এ অযোগ্য পুলিশ কমিশনার খুলনায় থাকতে পারবে না।

 

বৈষম্যবিরোধী আন্দোলনের খুলনা মহানগরের সদস্যসচিব জহুরুল তানভীর কালবেলাকে বলেন, প্রেস সচিবের কাছে শুধু আমরা একটি মেসেজ পৌঁছে দিতে চাই, মেসেজটি উনি প্রধান উপদেষ্টাকে দেবেন। গত চারদিন ধরে আমরা কেএমপি কমিশনারের অপসারণের দাবিতে আন্দোলন করছি।

 

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এমনকি পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের খোঁজ নেয়নি। যেহেতু আমরা প্রেস সচিবকে পেয়েছি তার কাছে শুধু আমাদের দাবি পৌঁছে দিতে চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর