বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

সুনামগঞ্জের শাল্লায় বীজ-সার ও ফলজ গাছের চারা বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৭৬৭ সময় দেখুন

হাবিবুর রহমান হাবিব, শাল্লাউপজেলা (সুনামগঞ্জ), ২৬ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৬ জুন বৃহস্পতিবার খরিপ-২/২০২৪-২৫ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে   রোপা আমন ধানের বীজ, মরিচের বীজ, রাসায়নিক সার ও ফলজ গাছের চারা- ক্ষুদ্র ও প্রান্তিক চাষী, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়।

 

শাল্লা উপজেলা কৃষি অফিসার মোঃ শওকত জামিলের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।

 

উদ্বোধন কালে নির্বাহী কর্মকর্তা সরকারের নিতীমালা মেনে ধানের বীজ, সার, ও চারা রোপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে  উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরিফ উল্লাহ খান, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ,  ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আওয়াল, সাউদের শ্রী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, শ্যাম সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন চৌধুরী।

 

উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিভোতোষ চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, জবা রাণী দাস, বিধূর চন্দ্র দাস, সন্দীপন সরকার, কল্যাণ ব্রত সরকার সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর